ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটকা মাছ খেয়ে প্রাণ গেল মা-ছেলের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১২ সেপ্টেম্বর ২০২২
পটকা মাছ খেয়ে প্রাণ গেল মা-ছেলের
ফাইল ফটো

খুলনার বটিয়াঘাটায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পরী বেগম এবং তার ছেলে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।

স্থানীয়রা জানান, পরী বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরী বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরী বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীরের মৃত্যু হয়।

Advertisement

লবনচরা থানার ওসি মো. এনামুল হক বলেন, পরী বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। জাহাঙ্গীর ও সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরী বেগমের স্বামী রহমত উল্লাহ পরে জানতে পেরে মাছ ফেলে দেন। কিন্তু ততক্ষণে তারা মাছ খেয়ে ফেলেন। আসরের পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!