ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু, দুই ভাই আহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২১ জুন ২০২১
কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু, দুই ভাই আহত
ফাইল ছবি

সাতক্ষীরার কালীগঞ্জে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার বিকেলে ওই উপজেলার তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম ও তার ছেলে রোকন সরদার। আহত দুইজনও মরিয়ম বেগমের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, মরিয়ম বেগম বাড়ির উঠানে থাকা বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিলেন। ওই সময় তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। এক পর্যায়ে মাকে বাঁচাতে তিন ছেলে ছুটে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মরিয়ম ও তার ছেলে রোকনের মৃত্যু হয়। বাকি দুই ছেলেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!