এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈশ্বরদী গোরস্থানপাড়া এলাকায় দুই ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ফেকু মণ্ডলের স্ত্রী মছিরন বেগম ও বড় ছেলে রণজিত আলী রন্জু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ৫ দিন যাবত মা, ছেলে ও পরিবারের আরও ৪ সদস্য করোনা উপসর্গে আক্রান্ত হয়ে জ্বরে ভুগছিলেন।
.png)
সকাল ৬টায় রণজিত আলী রঞ্জুর মৃত্যুর ২ ঘণ্টা পর সকাল ৮টায় তার মায়ের মৃত্যু ঘটে। পরিবারের অন্যান্য সদস্যরাও অসুস্থ হয়ে আছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।