পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, সোমবার রাত পৌনে ১০টার দিকে চারঘাট উপজেলার সরদহ স্টেশনে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে ভোর পৌনে ৬টার দিকে বগির উদ্ধারকাজ শেষ হয়। এরপর সকাল ৭টায় নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস।
তিনি আরো বলেন, রাত ৯টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায় বাংলাবান্দা ট্রেনটি। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের ওপর উঠে পড়ে। তবে কারো কোনো ক্ষতি হয়নি।
.png)