ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১৩ সেপ্টেম্বর ২০২২
স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান
আদালতের আদেশ: প্রতীকী ছবি

খুলনার সোনাডাঙ্গা থানার সাবেক এসআই সোবহান মোল্লার বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ পরোয়ানা জারি করেন। ২০২১ সালের ১৫ ডিসেম্বর সোবহান মোল্লার দ্বিতীয় স্ত্রী ফারজানা বিনতে ফাকের এ মামলা করেন।

সোবহান মোল্লা মাগুরা জেলা সদরের ২০ নম্বর চন্দনপ্রতাপ গ্রামের আব্দুস সবুর মোল্লার ছেলে। তিনি বর্তমানে বক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন।

Advertisement

বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর তথ্য গোপন করে ২০২০ সালের ১২ মে ফারজানা বিনতে ফাকের নামে এক কিশোরীকে বিয়ে করেন সোবহান। সোবহান তখন নগরীর সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকেন তিনি। একাধিকবার স্ত্রীকে মারপিট করে হাসপাতালে ভর্তি করেন।

উপায় না পেয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ফারজানা বিনতে ফাকের। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। সর্বশেষ মঙ্গলবার আদালত সোবহান মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!