মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউপির চেয়ারম্যান মো. শাহ-আলম শেখ। আরিফা আক্তার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পার রামরামপুর ইউপির ভাতখাওয়া গ্রামের আমিন উল্ল্যাহর মেয়ে। প্রেমিক রিয়াদ ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা।
জানা গছে, ঢাকার টিকাটুলি এলাকায় রিয়াদ ও আরিফা পাশাপাশি বাসায় থাকতেন। সেখানেই প্রায় ছয় বছর আগে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ৯ সেপ্টেম্বর বিদেশে যাওয়ার উদ্দেশে এলাকায় চলে আসেন রিয়াদ। এ সময় দুজনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। একপর্যায়ে মঙ্গলবার রিয়াদের গ্রামের বাড়িতে চলে আসেন আরিফা। বিয়ের দাবিতে চার ঘণ্টা অনশন করেন তিনি। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। এ সময় দুই পরিবারের সম্মতিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বিয়ে সম্পন্ন হয়।
.png)
৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ-আলম শেখ জানান, মঙ্গলবার রাতে দুই পরিবারের সম্মতিতে ২ লাখ ৫০ হাজার টাকা কাবিনে তাদের বিয়ে হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তারা পারিবারিকভাবেই বিষয়টি সমাধান করেছে বলে জানান তিনি।