বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মন্ডুতোষ ইউপির রামচন্দ্রপুর মল্লিকচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে এবং রাজশাহীর একটি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, নাঈম ও তার বন্ধু শিশির মোটরসাইকেলে করে ভাঙ্গুড়া থেকে চাটমোহর যাচ্ছিলেন। শিশির মোটরসাইকেল চালাচ্ছিল আর পেছনে বসেছিলেন নাঈম। মোটরসাইকেলটি রামচন্দ্রপুর মল্লিকচক প্রাইমারি স্কুলের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন নাঈম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।