বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহসড়কের গড়িয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম বরিশাল এয়ারপোর্ট থানাধীন বকশির চর এলাকার বাসিন্দা আবু খলিফার ছেলে।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন নাঈম। পথে গড়িয়ার পাড় নামক এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন নাঈম। পরে তাকে উদ্ধার করে শের ই বাংরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাঈম।
.png)
তিনি আরো বলেন, এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করা হলেও পালিয়েছেন চালক। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।