[ দেশজুড়ে ]
বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মিনারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের আকরাম খলিফার স্ত্রী।
জানা যায়, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মিনারা বেগম নিহত হন। এ সময় স্থানীরা মোটরসাইকেলটি উদ্ধার করলেও চালক পালিয়ে গেছেন।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!