বুধবার সকালে জেলা ও দায়রা জজ বান্দরবান পার্বত্য জেলা আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতের নাম জিয়াউল হক জিয়া। ২৭ বছর বয়সী জিয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজলার ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
.png)
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি মো. ইকবাল করিম জানান, ২০২০ সালের ১৪ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির বেতবুনিয়া হেডম্যান পাড়ার মাটির রাস্তা থেকে জিয়াকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৮ হাজার ৭৫০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেয় আদালত।