[ দেশজুড়ে ]
ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে হাশেম আলী নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় কামারপাড়া ব্রিজের মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাশেম উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চৌধুরী ঘুঘাট পশ্চিমপাড়া গ্রামের শুক্কর আলী প্রামাণিকের ছেলে। তিনি পিকআপ চালক ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, ঢাকা থেকে চালবোঝাই বগুড়াগামী ট্রাকের সঙ্গে বগুড়া থেকে ঢাকা অভিমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপের চালক হাশেম আলী। এ সময় দুমড়ে-মুচড়ে যায় পিকআপটিও।
.png)
তিনি আরো জানান, ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ হাটিকুমরুল থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!