জানা গেছে, আব্দুল কদ্দুস দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে উত্যক্ত করে আসছিল। ভুক্তভোগীর মা সোমবার রাতে বাড়িতে না থাকার সুযোগে মধ্যরাতে আব্দুল কদ্দুস ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে নিজ ঘরে ধর্ষণ করে। এ ব্যাপারে স্থানীয় লোকজনকে জানিয়ে কোন সহযোগিতা না পাওয়ায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ চানগাঁও গুচ্ছগ্রাম থেকে অভিযুক্ত আব্দুল কদ্দুসকে গ্রেফতার করে। পরে ভিকটিমকে উদ্ধার করে বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়। অভিযুক্ত আব্দুল কদ্দুসকে ওই রাতেই গ্রেফতার করে বুধবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্যে বুধবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
.png)