[ দেশজুড়ে ]
হাওর থেকে বাড়ি ফিরে বাবা দেখেন ছেলের নিথর দেহ
প্রতীকী ছবি
নেত্রকোণার কেন্দুয়ায় এক বাবা হাওর থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরে দেখতে পান ছেলের ঝলসানো মরদেহ মাটিতে পড়ে আছে। পরে ঐ বাবার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান।
বুধবার দুপুরে অটোরিকশাটি চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বাইগুনি গ্রামের সুমন মিয়া। তিনি একই গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
মৃত সুমন মিয়ার বাবা কাঞ্চন মিয়া জানান, সুমন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তিনিও হাওরে ঘাস কাটতে চলে যান। দুপুরে সুমন খাওয়ার জন্য বাড়ি এসে অটোরিকশাটি চার্জে দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। কাঞ্চন মিয়া হাওর থেকে ঘাস কেটে বাড়ি ফিরে সুমনের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। বিদ্যুৎস্পৃষ্টে সুমনের মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে বলেও জানান তিনি।
.png)
কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!