নিহত মোহাম্মদ ইয়াছিন (৬) উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উখিয়ার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-১ ব্লকে একটি মালবাহী অটোরিকশা উল্টে গেলে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন, গাড়িচালক উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. মহিউদ্দিন (২৩) ও হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-১ ব্লকের বাসিন্দা কালা মিয়ার ছেলে আব্দুল লতিফ (২১)। তারা বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে এক চিকিৎসক জানিয়েছেন।
.png)
৮ আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।