ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২, ৮ ফেব্রুয়ারি ২০২১
নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত
উদ্ধার করা ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ৪০ নম্বর পিলারের গর্জনবনিয়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর ডি ব্লকের বাসিন্দা ফোরকান মাহমুদের ছেলে মোহাম্মদ জুবায়ের ও লম্বাশিয়া ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা হামজা মিয়ার ছেলে দীল মোহাম্মদ।

Advertisement

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সোমবার ভোরে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে গর্জনবনিয়া এলাকায় ঢুকছেন কিছু ব্যবসায়ী। এমন সংবাদে সীমান্তে নজরদারি বাড়ায় বিজিবি। পরে পাঁচ মাদক ব্যবসায়ী সীমান্তে ঢুকলে বিজিবির টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় তারা বিজিবির ওপর এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তিনজন পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় আহত হন দুই বিজিবি সদস্য। এছাড়া ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, দুটি একনলা বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!