[ দেশজুড়ে ]
বজ্রপাতে প্রাণ গেল এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালকের
আব্দুর রাজ্জাক
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামে ৪০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক একই ওয়ার্ডের মাঝি বাড়ির ওবাদুল কালুর ছেলে। তিনি কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, দুপুরে বাড়ির পাশে সুপারি বাগানে যান আব্দুর রাজ্জাক। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!