শনিবার সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত হাবিব মোল্যা নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুতারকান্দা গ্রামে অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবাসহ হাবিব মোল্যাকে গ্রেফতার করা হয়। এ সময় বাবলু মোল্যা এবং মাহবুব মোল্যা নামে দুইজন পালিয়ে যান। তাদের মধ্যে বাবলু মোল্যা গ্রেফতারকৃত হাবিব মোল্যার আপন ভগ্নিপতি।
.png)
তিনি আরো জানান, পলাতক বাবলু মোল্যা একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার জন্য তিনি বেশিরভাগ সময় শ্বশুর বাড়িতেই অবস্থান করেন। সূত্রের তথ্য মতে শুক্রবার কক্সবাজার থেকে ছয় হাজার পিসের একটি ইয়াবার চালান আসে বাবলু মোল্যার কাছে। এরইমধ্যে ৮০০ পিস ইয়াবা তারা বিক্রি করে দিয়েছেন। পলাতক বাবলু ও মাহবুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।