ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২২
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ৪
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও দাদপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির তিন হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের নজরুল ইসলাম, মিজান, হারুন অর রশিদ এবং খলিফারহাট এলাকার সুরুজ মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের দুইটি দল পৃথক স্থানে অভিযান চালায়। এ সময় সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন থেকে ৩০ পিস ইয়াবাসহ নজরুল, মিজান ও হারুনকে গ্রেফতার করা হয়। অন্য একটি দল খলিফারহাট বাজারে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি সুরুজ মিয়াকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির তিন হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় পৃথক মামলা হয়েছে। ঐ মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!