ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ৮ আগস্ট ২০২২
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবাসহ গ্রেফতারকৃতরা - ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে আব্দুর রহিম এবং একই ইউনিয়নের লক্ষণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৬০০ পিস ইয়াবা, মাদকদ্রব্য পরিবহন এবং বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ৬২ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোনসহ করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি এবং চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও হত্যাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!