[ দেশজুড়ে ]
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
উদ্ধার করা অস্ত্রসহ গ্রেফতার দুজন
নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।
গ্রেফতাররা হলেন- উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ২২ বছর বয়সী মোশারফ হোসেন শান্ত ও মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের আলী হোসেনের ছেলে ৪৫ বছরের মো. করিম ওরফে করিয়া।
ওসি মীর জাহেদুল হক রনি বলেন, শুক্রবার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কক্ষের তোষকের নিচে লুকিয়ে রাখা একটি পাইপগান উদ্ধার করা হয়। এছাড়া তালুয়া চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য করিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
.png)
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!