[ দেশজুড়ে ]
নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত ইসমাইল। ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সুবর্ণচরে ইসমাইল নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল ভোলা জেলার মনপুরা থানার রহমানপুর এলাকার সফিকুল ইসলাম রফিকের ছেলে।
র্যাব আরো জানায়, ইসমাইল দীর্ঘদিন ধরে নোয়াখালীর চরজব্বর থানা এলাকায় বসবাস করছিলেন। তিনি স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করেন। হাতিয়া ও চরজব্বর থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারী হলে তিনি বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে গোপন সংবাদের তাকে গ্রেফতার করা হয়। চরজব্বর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!