ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হল নবজাতক  

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ১৯ আগস্ট ২০২১
নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হল নবজাতক  
ফাইল ছবি

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ১দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি হওয়া নবজাতক উদ্ধার হয়নি। 

স্থানীয়রা জানায়, গত সোমবার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকের সন্তান সম্ভবা স্ত্রী জুলেখা বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে গাইনি ওয়ার্ডে এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাচ্চাকে রেখে হাসপাতালের টয়লেটে যান জুলেখা। একটু পর ফিরে এসে দেখেন বিছানায় তার ছেলে নেই।

নিখোঁজ নবজাতকের স্বজনরা জানান, হাসপাতালের সিসি টিভি ফুটেজে দেখা ওই নারী বুধবার সকাল থেকে ওই কক্ষে ঘুরাঘুরি করছিল।

Advertisement

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সিসি টিভি ফুটেজ দেখে নবজাতক চুরি করা ওই নারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। 

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, চুরি হওয়া নবজাতকে উদ্ধারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!