এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। আটক ফয়েজ আহম্মদ উপজেলার জিরতলী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের মেবচু মিয়ার বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়েজ আহম্মদ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। অস্ত্রের মুখে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার জীরতলি ইউপির বাড়ইচাতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।