ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ইউপি সদস্য হত্যায় অস্ত্রসহ আটক ৩ 

যশোর প্রতিনিধি   
প্রকাশিত: ২১:০৫, ১ ফেব্রুয়ারি ২০২২
যশোরে ইউপি সদস্য হত্যায় অস্ত্রসহ আটক ৩ 
অস্ত্রসহ আটককৃতরা

যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকার হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। 

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার মণিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। 

তাদের কাছ থেকে দুইটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়।

Advertisement

আটককৃতরা হলেন, মণিরামপুর উপজেলার পাঁচকড়ি গ্রামের সহদেব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (১৯), অভয়নগর উপজেলার কচুয়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (২১) ও মণিরামপুর উপজেলার পাঁচ কাটিয়া গ্রামের নির্মল পাড়ে’র ছেলে পলাশ পাড়ে (৩২)। 

গোয়েন্দা পুলিশের সদস্যরা আটককৃতদের কাছ থেকে দুটি পাইপগান, ২ রাউন্ড ১২ বোর কার্তুজসহ ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম হত্যার আরো পাঁচ আসামিকে আগে আটক করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, গত ১০ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে অভয়নগর উপজেলার তিন নম্বর সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পরের দিন উত্তম সরকারের পরিবার অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটির তদন্তভার দেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের উপরে।

তিনি আরো বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই ইদ্রিসুর রহমানের সমন্বয়ে একটি চৌকস দলকে সঙ্গে নিয়ে তদন্ত করে উত্তম হত্যার অন্যতম পাঁচ আসামিকে আগেই আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ঐ তিন আসামির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হই। এরপর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!