ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ১২ আগস্ট ২০২২
বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবাসহ গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে শহরের সাতমাথা স্টেশন রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের শহরদীঘি গ্রামের হেলাল এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপর গ্রামের রায়হান খান।

Advertisement

জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ইয়াবা বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!