ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপড়ের ব্যাগে মিলল ৩৮৮০ ইয়াবা, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২ আগস্ট ২০২২
কাপড়ের ব্যাগে মিলল ৩৮৮০ ইয়াবা, আটক ১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তিন হাজার ৮৮০ পিস ইয়াবাসহ মো. বাবর উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবর উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ির ভক্তপুর এলাকার মো. মূসার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে এক মাদক ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে যাত্রীবাহী বাসযোগে চট্টগ্রাম থেকে ঢাকার অভিমুখে আসছেন। ঐ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল রাতে ইয়াবাসহ তাকে আটক করে।

Advertisement

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!