মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী কোর্ট স্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মানসিক ভারসাম্যহীন শামসুল জেলার গোদাগাড়ী উপজেলার কাগতিয়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে থানার এসআই আবু শাহাদত জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী কোর্ট স্টেশনে থেমেছিল রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস। ওই সময় শামসুল হক নামের এক পাগল ট্রেনে উঠে পড়েন। ট্রেনে উঠে এক শিশু ট্রেনযাত্রীসহ কয়েকজনকে আঘাত করেন তিনি। পরে দায়িত্বরত পুলিশের সহায়তায় তাকে নামিয়ে আনেন গার্ড আশরাফুল করিম। এরপর তিনি ট্রেনে পাথর নিক্ষেপ শুরু করেন।
.png)
এদিকে স্বজনরা জানান, দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত শামসুল হক। দীর্ঘ চিকিৎসায় সুস্থ না হওয়ায় তাকে শেকলবন্দি করে রাখা হতো। দুইদিন আগে তিনি শেকল খুলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর তাকে খুঁজে যাচ্ছিল না।
এসআই আরো জানান, খবর পেয়ে থানায় আসেন শামসুল হকের পরিবারের সদস্যরা। তারা তার অসুস্থতার প্রমাণ দেন। সার্বিক বিষয় বিবেচনায় সাধারণ ডায়েরি শেষে তাকে স্ত্রী জরিনা বেগমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।