ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩৯, ৩ মার্চ ২০২২
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২
মির্জাপুরে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপ ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আসাদুজ্জামান নামে এক ট্রেন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার বেলা পৌঁনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

আহত আসাদুজ্জামান নিজেকে তেজগাঁও কলেজের প্রভাষক ও গ্রামের বাড়ি সরিষাবাড়ি বলে জানিয়েছেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনের মাস্টার সোহেল মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাতেও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!