ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ২ মার্চ ২০২২
টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদির মৃত্যু
টাঙ্গাইল জেলা কারাগার ফাইল ছবি

টাঙ্গাইল জেলা কারাগারে মজিবর রহমান নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। সন্ধ্যায় জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। 

মৃত মজিবর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের মল্লিক হোসেনের ছেলে। 

জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইলের বাসাইল থানায় ২০০৪ সালে একটি চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মজিবরকে গত ৪ ডিসেম্বর ভৈরব থেকে গ্রেফতার করা হয়। পরে ১২ জানুয়ারি তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। দুপুরে কারাগারের রান্না ঘরে মাছ ধোয়ার কাজ করার সময় মজিবর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কারাগারের চিকিৎসকের কাছে নেয়া হয়। পরে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!