ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইল প্রেস ক্লাবে জাফর-মওলা প্যানেল বিজয়ী 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ১৭ ডিসেম্বর ২০২১
টাঙ্গাইল প্রেস ক্লাবে জাফর-মওলা প্যানেল বিজয়ী 
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইল প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট জাফর জাফর আহমেদ (যুগান্তর) ও সাধারণ সম্পাদক পদে কাজী জাকেরুল মওলার (আরটিভি) প্যানেল বিজয় হয়েছে। 

শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টাঙ্গাইল প্রেস ক্লাবে চলে ভোট গ্রহণ। নির্বাচনে ৬৭ টি ভোটের ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চারটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন। 

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- সহসভাপতি এম এ ছাত্তার উকিল (মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙা টিভি), যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টিভি), দফতর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (কালের কণ্ঠ), কার্যনির্বাহীর সদস্যরা হলেন, ড. মো. কামরুজ্জামান (নিউনেশন), শামীম আলম মামুন (যমুনা টিভি), মামুনুর রহমান মিয়া (ইন্ডিপেনডেন্ট টিভি), কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) ও সাহাবউদ্দিন মানিক (দি ফিনাশিয়াল এক্সপ্রেস)। 

Advertisement

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন কাজী জাকেরুল মওলা। তার প্রতিদ্বন্দ্বী মহব্বত হোসেন পান ২১ ভোট।  

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন), ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ) ও মহিউদ্দিন সুমন (জিটিভি)। মো. নাসির উদ্দিন ও ইফতেখারুল অনুপম উভয়ে ৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। 

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩৩ ভোট পেয়ে বিজয় হয়েছেন কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টিভি)। তার প্রতিদ্বন্দ্বী শফিকুজ্জামান খান মোস্তফা পেয়েছেন ২৩ ভোট। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এ পদে পাঁচজন বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ড. মো. কামরুজ্জামান (নিউনেশন), শামীম আলম মামুন (যমুনা টিভি) পেয়েছেন ৪৯ ভোট, মামুনুর রহমান মিয়া (ইন্ডিপেনডেন্ট টিভি) পেয়েছেন ৪৫ ভোট, কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) পেয়েছেন ৪৩ ভোট আর সাহাবউদ্দিন মানিক (দি ফিনাশিয়াল এক্সপ্রেস) পেয়েছেন ৩৬ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. হারুন-অর-রশিদ আর কমিশনার পাবলিক প্রসিকিউটর এস আকবর খান ও অধ্যক্ষ আনন্দ মোহন দে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!