ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসে গণধর্ষণ মামলায় গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২২
বাসে গণধর্ষণ মামলায় গ্রেফতার ২
গ্রেফতাররা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে নজরুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিয়াল্লিশ্বর গ্রামের তাজুল ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ তামিম।

জানা যায়, শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে ব্রাহ্মণবাড়িয়া একটি বাসের ভেতর ও পরে রামরাইল ইউপির বিয়াল্লিশ্বর এলাকায় তামিম টিম্বার মিলের ভেতরে একই নারীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা করে ভিকটিমের পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। 

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা জানান, ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুইজনকে গ্রেফতার করেছি। পলাতক আসামিকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!