শনিবার উপজেলার দেওটি ইউপির কড়িহাটি পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমাম হাসান ওরফে ফাহাদ (২৫) উপজেলার ১ নম্বর জয়াগ ইউনিয়নের ভাওরকোট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ বিদেশি মদ ফেনী ও কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করে আসছিলেন ফাহাদ। এরপর নোয়াখালীর বিভিন্ন উপজেলায় খুচরা মূলে সরবরাহ করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
.png)