ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওষুধ মনে করে কীটনাশক পান, প্রাণ গেল কিশোরীর

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২২
ওষুধ মনে করে কীটনাশক পান, প্রাণ গেল কিশোরীর
ফাইল ফটো

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কাশির ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পান করে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মধ্য শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লিমা আক্তার একই গ্রামের মো. এমরানের মেয়ে।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৮টার দিকে লিমা কাশির ওষুধ মনে করে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!