সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রোববার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল খালেক ঘাটাইল পৌরসভার ফতেরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া নামক স্থানে দ্রুতগতির দুইটি বাস একটি ওপরটির ওভারটেক করতে গিয়ে আব্দুল খালেকের রিকশাটি চাপা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
.png)
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।