[ দেশজুড়ে ]
পীরগঞ্জে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বজ্রপাত: প্রতীকী ছবি
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বজ্রপাতে শনিবুল্লাহ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ক্ষিদ্রগড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ক্ষিদ্রগড়গাঁও গ্রামের আলমের ছেলে শনিবুল্লাহ বিকেলে কানিহার পুলের উপর বসে ছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
.png)
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!