ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২০ সেপ্টেম্বর ২০২২
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় ছানোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কালাই উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন উপজেলার মাত্রাই ইউনিয়নের শিবসমুদ্র গ্রামের হবিবর মাস্টারের ছেলে। গুরুতর আহত গোলাম মোস্তফা গোবিন্দগঞ্জ উপজেলার খারিতা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, সোনালী ব্যাংক কালাই শাখা থেকে টাকা উত্তোলন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার জন্য রওনা দেন ছানোয়ার হোসেন ও গোলাম মোস্তফা। পথে মহাসড়কে উঠতেই জয়পুরহাটগামী একটি ট্রাক মোটরসাকলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তাতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত গোলাম মোস্তফা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!