উদ্ধারকৃত বাকি তিনজন হলেন-ট্রলার শ্রমিক শরীয়তপুর জেলার ঘোষাইরহাট এলাকার মিজান সৈয়াল, মো. জলিল ও হারুনুর রশিদ। নিখোঁজ দেলোয়ার হোসেনও ঘোষাইরহাট এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া ট্রলার শ্রমিক মিজান সৈয়াল জানান, তারা ঢাকা থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য ও মুদি মালামাল নিয়ে চাঁদপুরে আসেন। রাতে শহরের ট্রাক ঘাট এলাকায় অবস্থান করেন। ঘোষাইরহাটে যাওয়ার উদ্দেশে সকালে ট্রাক ঘাট থেকে ডাকাতিয়া নদী হয়ে মেঘনা মোহনায় আসলে দুর্ঘটনার কবলে পড়েন। ঘূর্ণি স্রোতের মধ্যে পড়ে মোহনা থেকে ট্রলারটি ডুবতে ডুবতে রনাগোয়াল নামক স্থান পর্যন্ত চলে যায়। স্থানীয়রা সংবাদ দিলে পুলিশ এসে তাদের তিনজনকে উদ্ধার করে এবং মাঝি দেলোয়ার পানিতে তলিয়ে যায়।
.png)
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) রেদওয়ান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল এলাকা থেকে তিনজনকে উদ্ধার করি এবং দেলোয়ার নামে মাঝি সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটি পানিতে তলিয়ে গেছে। উদ্ধার হওয়া ৩ ট্রলার শ্রমিক এখন থানায় আছে। নিখোঁজ মাঝির পরিবারের লোকদেরকে খবর দেওয়া হয়েছে। তারা এখনো চাঁদপুরে এসে পৌঁছায়নি।