[ দেশজুড়ে ]
কুমিল্লায় সাড়ে ৯ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
আটক দুই যুবক
কুমিল্লার বুড়িচংয়ে ৯ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। এর আগে, বুধবার রাতে বুড়িচংয়ের বাকশীমূল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বুড়িচং উপজেলার হারিজ মিয়ার ছেলে ৩০ বছর বয়সী আবুল খায়ের ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মোহর উদ্দিনের ছেলে ২৭ বছরের মো. শামীম।
.png)
র্যাব কর্মকর্তা মেজর সাকিব জানান, বুধবার রাতে বুড়িচংয়ের বাকশীমূল এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!