শুক্রবার বিকেলে সদর ইউপি কেরুনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার জালিয়া পাড়ার মৃত মুজাহার আলীর ছেলে ইব্রাহিম ও একই এলাকার জামাল উদ্দিনের ছেলে ওমর ফারুক।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কাজী আল আমিন (বিএন)।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি বাসে ইয়াবা পাচার হবে। এমন তথ্যে বিসিজি স্টেশন কমান্ডার টেকনাফের নেতৃত্বে কোস্টগার্ডের একটিদল কেরুনতলী এলাকায় চেকপোস্টে তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে বাসটি চেকপোস্টে এলে থামানো হয়।
এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের বসার সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি কালো রংয়ের রেপিং করা প্যাকেট থেকে ২২০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়েছে। ওই সময় ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।