ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ২২ সেপ্টেম্বর ২০২২
ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী আটক
সোনিয়া আক্তার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ফেনসিডিলসহ সোনিয়া আক্তার নামের এক নারীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

বৃহস্পতিবার উপজেলার গোবিন্দাসী পূর্বপাড়াতে অভিযান চালিয়ে সোনিয়াকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর পরিদর্শক মো. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে গোবিন্দাসী গ্রামের মো. রাজ্জাকের বাড়ি থেকে ৬ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাকে ভূঞাপুর থানা থেকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে একাধিকবার ইয়াবাসহ তার স্বামী আব্দুর রাজ্জাক পুলিশের হাতে আটক হয়েছেন। এছাড়াও দীর্ঘদিন যাবত ওই নারী ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করতেন বলে অভিযোগ স্থানীয়দের।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, মাদক সম্রাজ্ঞী সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুর রাজ্জাক পালিয়ে গেছেন।

তিনি আরো বলেন, আটক সোনিয়াকে থানা পুলিশের মাধ্যমে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ৬ বোতল ফেনসিডিলসহ সোনিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!