ওই শিক্ষার্থীর স্বজনরা জানান, বৃহস্পতিবার তার পরীক্ষা থাকায় গত বুধবার রাত জেগে প্রস্তুতি নিচ্ছিল। ওই শিক্ষার্থীর মা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে ছিলেন। এ সুযোগে বড় নিজামপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে হাসান ও তার আরো চার বন্ধুকে নিয়ে রাতে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হাসান ও মাসুদ নামে দুইজনকে আটক করে। তবে নাসিম, নুরুজ্জামান ও সাকিব নামে আরো তিনজন কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাদের পুলিশে দেয়।
শার্শা থানার ওসি মামুন খান জানান, শিক্ষার্থীরকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
.png)