গ্রেফতারকৃতরা হলেন মহানগরীর দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মেজবাহ উদ্দীন, মো. সুজন মোল্যার ছেলে মো. ইমন মোল্যা ও পাবলা বৈরাগী পাড়ার মো. মহারাজ চৌকিদারের ছেলে মো. শিমুল চৌকিদার।
মঙ্গলবার দুপুরে খালিশপুর থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
আরো পড়ুন >>> আপনার সন্তান কী স্কুলে বুলিংয়ের শিকার? যেভাব মোকাবিলা করবেন
ওসি বলেন, দৌলতপুর থানা এলাকার নবম শ্রেণির ছাত্রী সোমবার সকালে তার বন্ধু মারুফের সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় মারুফের বন্ধু মেজবাহ ফোন দিয়ে মারুফকে বলেন, দোস্ত ভাবিকে নিয়ে ঘুরতে আয়। তখন মারুফ ভিকটিমকে নিয়ে পাবলা সবুজ সংঘ মাঠের দিকে যায়। মেজবাহ, ইমন মোল্যা ও শিমুল চৌকিদার ওই ছাত্রী ও মারুফকে ইজিবাইকে খুলনা মহানগরীর খালিশপুর থানার মদিনাবাগ এলাকায় নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করেন ধর্ষিতা।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাতে তিনজনকে গ্রেফতার করে।