[ দেশজুড়ে ]
শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা, গৃহশিক্ষকের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত গৃহশিক্ষক- ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মোনায়েম বিল্লাহ নামে এক গৃহশিক্ষকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে পৌর শহরের জনৈক ব্যক্তির প্লে শ্রেণিতে পড়ুয়া কন্যাশিশুকে প্রতিদিনের মতো বাসায় প্রাইভেট পড়াতে যান গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ। এ সময় শিশুটির মা-বাবা বাসার বাইরে থাকায় মোনায়েম ঐ শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় হঠাৎ শিশুটির মা বাসায় এসে আশপাশের লোকজন ডেকে ঐ গৃহশিক্ষককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে গৃহশিক্ষক মোনায়েমকে নয় মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে মোনায়েমকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!