শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারীতে এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
.png)
তিনি আরো জানান, ট্রেনটি উদ্ধারে বিকল্প একটি ইঞ্জিন আনা হচ্ছে। ইঞ্জিনটি এলেই ট্রেন চলাচল স্বভাবিক হবে।