ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন নারী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২২
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন নারী
ফাইল ফটো

অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন চট্টগ্রামের মহেশখালী পৌরসভার বাসিন্দা কোহিনুর আক্তার (২৪) নামে এক গৃহবধূ। এর মধ্যে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার দুপুরে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগের প্রধান নাছিমা আকতার অস্ত্রোপচারে মা হন কোহিনুর।

কোহিনুর আক্তার কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকাঘাটা সিকদারপাড়া এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। তার আগের এক কন্যাসন্তান রয়েছে।

Advertisement

সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবুল মনসুর মো. দিদারুল আলম বলেন, সাউদার্ন হাসপাতালে একসঙ্গে জন্ম নেয়া চার শিশু ও প্রসূতি সুস্থ আছেন।

কোহিনুরের বড় ভাই নাছির উদ্দীন বলেন, দুই মাস আগে কোহিনুরের তিনটি সন্তান হবে বলে চিকিৎসক জানান। এরপর শহরে বাসা ভাড়া নিয়ে সাউদার্ন হাসপাতালের অধীনে চিকিৎসাধীন ছিলেন কোহিনুর। কিন্তু আজ অস্ত্রোপচার করে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে। সবাই ভালো আছে। আমরা সবাই খুব খুশি। 

নাছির উদ্দীন বলেন, কোহিনুরের আগের মেয়েটির বয়স তিন বছর। অস্ত্রোপচার ছাড়া তার জন্ম হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!