[ দেশজুড়ে ]
যশোরে শীর্ষ সন্ত্রাসী কালা জনি অস্ত্রসহ আটক
তালিকাভুক্ত সন্ত্রাসী জনি ওরফে কালা জনি অস্ত্রগুলিসহ আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে অস্ত্রগুলিসহ আটক করা হয়েছে। রোববার রাত ১১ টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জনির বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।
জেলা ডিবি পুলিশেরর ওসি রুপন কুমার সরকার জানান, এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে পুলিশ রোববার রাতে কোতোয়ালি মডেল থানার খোলাডাঙ্গা হতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে গ্রেফতার করে। পরে কালা জনির তথ্য মতে, মন্ডলগাতি-খোলাডাঙ্গা কাঁচা রাস্তা সংলগ্ন আব্দুল মালেকের ধানী জমির চারা খেঁজুর গাছের নিচে ঝোপের মধ্য হতে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
রুপন আরো জানান, কালা জনির বিরুদ্ধে এরইমধ্যে মাদক ও চাঁদাবাজিসহ ১০টি মামলা বিচারাধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!