[ দেশজুড়ে ]
চাঁদপুরে ৯ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার
২৬ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
তিনটি যাত্রীবাহী অটোরিকশা থেকে ২৬ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করেছে চাঁদপুর কোস্টগার্ড। যার আনুমানিক দাম ৯ কোটি ৩ লাখ টাকা।
সোমবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় ৩টি যাত্রীবাহী অটোরিকশা থেকে আনুমানিক ২৫ লাখ ৮০ হাজার মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
.png)
পরবর্তীতে আটককৃত নতুন কারেন্ট জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার চাঁদপুর এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!