ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী বিদেশ: পরকীয়ার জেরে লাশ হলেন স্ত্রী, দেবর আটক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২২
স্বামী বিদেশ: পরকীয়ার জেরে লাশ হলেন স্ত্রী, দেবর আটক
আসমা আক্তার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে সোমবার দুপুরে আসমা আক্তার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দেবর নাজমুল সরদারকে আটক করেছে পুলিশ। 

সোমবা দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কয়েক বছর আগে বরিশালের খাঞ্জাপুর ইউপির হালিম সরদারের সঙ্গে বিয়ে হয় আসমার। এর পর হালিম সরদার সৌদি আরব চলে যান। এরপর আসমার সঙ্গে চাচাতো দেবর খাঞ্জাপুর ইউপির একই বাড়ির এসকেন সরদারের ছেলে নাজমুল সরদারের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

Advertisement

সম্প্রতি গৃহবধূ আসমা আক্তারের স্বামী ছুটিতে দেশে এসে মাস কয়েক বাড়িতে থাকেন। গত ১২ দিন আগে আবার সৌদি চলে যায় আসমার স্বামী হালিম। হালিম সৌদি আরব চলে যাবার পর নাজমুল সরদারের সঙ্গে প্রেমের সর্ম্পক চলতে থাকে। 

সোমবার দুপুরে আসমার সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটি হয় নাজমুলের। দুপুরে কালকিনি উপজেলার গোপালপুরের ভাড়া বাসায় আসমা আক্তার মারা গেছেন এমন দাবি করে আসমার ঘরে ঢুকে নাজমুল সরদার। পরে স্থানীয়রা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা নাজমুলকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ নাজমুলকে আটক করে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নিহত আসমার মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের পাঠানো হয়। 

নিহতের বাবা নাসিম সরদার জানান, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি থানায় মামলা করবেন বলে জানান। 

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখর কুমার দেবনাথ বলেন, লাশের গলায় দাগের আলামত আছে। 

কালকিনি থানার ওসি শামিম হাসান জানান, খবর পেয়ে পলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের ঘাড়ে দাগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!