ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধাওয়া করে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে ধরলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২২
ধাওয়া করে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে ধরলেন স্বামী
ছবি: সংগৃহীত

স্কুটির পেছনে মুখ ঢেকে বসে আছেন স্ত্রী। চালকের আসনে তার পরকীয়া প্রেমিক। স্কুটিতে বসে দুইজনকে দেখে ধাওয়া করেন স্বামী ও তার মেয়ে। অবশেষে স্ত্রীকে পরকীয়া প্রেমিকসহ ধরে পিটুনি দেন স্বামী। 

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের আগ্রার কৈলাস মন্দির রোডে এ ঘটনাটি ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্কুটির পিছনের আসনে বসে আছেন সাদা পোশাক পরা এক নারী। ওড়না দিয়ে মুখ ঢাকা তার। চোখে রোদচশমা। অন্য একটি বাইকে চেপে এসে তাদের ধরে ফেলেন নারীর স্বামী ও মেয়ে।

Advertisement

পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে বিবাদমান দম্পতির বিয়ে হয়েছিল। দিন দু’য়েক আগে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন ঐ ব্যক্তি। ঘটনার দিনও তীব্র বাদানুবাদ হয় । ঝগড়ার পর বাড়ির কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান ঐ নারী। চিন্তায় পড়ে তাকে খুঁজতে বের হন স্বামী ও মেয়ে।

রাস্তায় খুঁজতে বেরিয়ে কৈলাস মন্দির রোডে এক যুবকের সঙ্গে মুখ ঢেকে ঘুরতে দেখা যায় এক নারীকে। মুখ ঢাকা থাকলেও স্ত্রীকে চিনতে পারেন স্বামী। ধরে ফেলার পর স্ত্রীর প্রেমিককে ঐ ব্যক্তি মারধর করেন বলেও অভিযোগ উঠে। এ কাণ্ড দেখে হাজির হয় পুলিশ। পরে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!