ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে নারীর লাশ উদ্ধার, সাবেক স্বামীসহ আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২২
টাঙ্গাইলে নারীর লাশ উদ্ধার, সাবেক স্বামীসহ আটক ২
ফাইল ফটো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সখিনা বেগম নামে এক লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঐ নারীর সাবেক স্বামীসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে মির্জাপুর উপজেলার বাঁশতৈল পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- সখিনার সাবেক স্বামী বাঁশতৈল গ্রামের নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান ও একই গ্রামের বাহার উদ্দিনের ছেলে লেবু মিয়া।

জানা যায়, পাঁচ বছর আগে মফিজুর রহমান সঙ্গে সখিনার বিয়ে বিচ্ছেদ হয়। এরপর থেকে সখিনা একই গ্রামে আলাদা বাড়ি তৈরি করে দুই মেয়ে এবং এক ছেলেসহ বসবাস করতেন। মেয়েদের বিয়ে হওয়াতে প্রবাসী ছেলের বউকে নিয়ে ঐ বড়িতে থাকতেন সখিনা। ছেলের বউ বাড়িতে না থাকায় রোববার রাতে সখিনা ঐ বাড়িতে একা ছিলেন। সোমবার দুপুরে ঘরের ভেতর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

Advertisement

মৃত সখিনার মা আকিরন বেগম জানান, তার মেয়ে আত্মহত্যা করেনি। সখিনাকে হত্যা করে হয়েছে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, সখিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় রশির দাগ এবং গলার ডান পাশে কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঐ নারীর সাবেক স্বামীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!